Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

টানা বৃষ্টিতে বাহুবলের হাওরে ৩শত একর পাকা ধান তলিয়ে কৃষকদের আহাজারি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট এলাকার বাগদাই হাওরে আগাম বন্যায় প্রায় ৩ শত একর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বাগদাই গ্রামের কৃষক তোতা মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ৪ একর জমি পানিতে তলিয়ে গেছে, এখন আমি কী করমু?” একই গ্রামের আরেক কৃষক হাফিজুর রহমান বলেন, “আমার ৭ একর জমি ডুবে গেছে। সব শেষ হয়ে গেল। কৃষিই ছিল আমার একমাত্র উপার্জনের পথ।”

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, তিনি বর্তমানে মাঠে অবস্থান করছেন এবং ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, “এমপি মহোদয় আমাদের জানিয়েছেন, সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের সহায়তা প্রদান করবে। আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছি। পাশাপাশি যারা ধান শুকাতে চান, তাদের জন্য উঁচু স্থান ও স্কুল-কলেজের ছাদ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, “গতকাল আমরা বাগদাইসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। পুরো উপজেলায় প্রায় ১৪০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয়রা দ্রুত কার্যকর সহায়তা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

টানা বৃষ্টিতে বাহুবলের হাওরে ৩শত একর পাকা ধান তলিয়ে কৃষকদের আহাজারি

আপডেটের সময়: ০২:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট এলাকার বাগদাই হাওরে আগাম বন্যায় প্রায় ৩ শত একর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বাগদাই গ্রামের কৃষক তোতা মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ৪ একর জমি পানিতে তলিয়ে গেছে, এখন আমি কী করমু?” একই গ্রামের আরেক কৃষক হাফিজুর রহমান বলেন, “আমার ৭ একর জমি ডুবে গেছে। সব শেষ হয়ে গেল। কৃষিই ছিল আমার একমাত্র উপার্জনের পথ।”

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড