Dhaka ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

বাহুবলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, যানজট নিরসন এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

সভায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য তিনি প্রস্তাব দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকির, যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান এবং বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

এছাড়াও সভায় উপজেলা জামায়াতের আমির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, পূর্ববর্তী সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ফিরোজ আলীর অভিযোগের প্রেক্ষিতে রাস্তার পাশে বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি মিরপুরসহ বাহুবলের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন
Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

বাহুবলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬