
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকর করতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে একটি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাহুবল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। তিনি বলেন, গ্রাম আদালতকে জনগণের দোরগোড়ায় বিচার সেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান।
কর্মশালায় বিভিন্ন এনজিওর শাখা ব্যবস্থাপক, স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
বাহুবল বার্তা ডেস্ক 









