
হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ নং স্নানঘাট ইউনিয়নের মুদাহরগ্রামের দুবাই প্রবাসী দুই রেমিট্যান্স যোদ্ধার দোকানপাট লুটপাট দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে।
গতকাল (১২ জুলাই রোজ) মঙ্গলবার বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় এ সংঘর্ষ ঘটে
জানা যায়, মুদাহর গ্রামের দুবাই প্রবাসী নবীর হোসেন ও তার ভাই ইব্রাহিম মিয়া সদ্য দেশে আসলে একই গ্রামের আঃ রাজ্জাকের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসীর পিতা জুবেদ মিয়া একই গ্রামের আঃ রাজ্জাকের নিকট বিশ হাজার টাকা কর্জ দিয়েছিলেন। সেই টাকা দেই দিচ্ছি করছিলেন আঃ রাজ্জাক। জুবেদ মিয়ার ছেলে দুবাই প্রবাসী ইব্রাহিম দেশে আসলে কর্জ টাকা রাজ্জাকের নিকট চাইতে না চাইতেই গালমন্দ শুরু করে। এরই সূত্রধরে শুরু দু পক্ষের দাওয়াপাল্টা দাওয়া।
শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। এক পর্যায়ে প্রবাসীদের তাদের মুদাহরপুর বাজারে থাকা দোকানপাট লুটপাট বিয়ের গেইট পেন্ডেল ভাঙচুর করা হয়।
প্রায় দুই ঘন্টার মুখোমুখি সংঘর্ষের পর বাহুবল থানাপুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়। তবে বিশ্বস্ত এক সূত্রে জানা যায় দুপক্ষের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে।
এতে দু পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শাহ মোহাম্মদ দুলাল, বাহুবল: 









