Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তুলতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ এবং রানারআপ হয় দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব পংকজ কান্তি গোপ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাহুবল কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামছুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা এবং রাগীব রাবেয়া কলেজের প্রভাষক মোঃ আব্দুস সালাম। সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কমিটির সদস্য শারমিন সুমি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল— পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়, দীননাথ সরকারি মডেল হাইস্কুল, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাবনাকান্দি চক হাফিজপুর উচ্চ বিদ্যালয়, জগতপুর উচ্চ বিদ্যালয় এবং নিউ ভিশন মডেল হাইস্কুল।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড

প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রব শাহিন। এতে বক্তব্য রাখেন ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. নোমান, দুপ্রক সদস্য মোঃ আব্দুল জব্বার, প্রভাষক রেবেকা ইয়াসমিন জলী এবং নিউভিশন কেজি এন্ড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বকুল রাণী কর।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

এ সময় উপস্থিত ছিলেন সানশাইন মডেল হাইস্কুলের পরিচালক এম. শামছুদ্দিন ও সাংবাদিক দিদার এলাহি সাজুসহ অন্যান্যরা।

পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও নগদ অর্থ বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময়: ১২:১৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তুলতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ এবং রানারআপ হয় দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড

অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব পংকজ কান্তি গোপ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাহুবল কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামছুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা এবং রাগীব রাবেয়া কলেজের প্রভাষক মোঃ আব্দুস সালাম। সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কমিটির সদস্য শারমিন সুমি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল— পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়, দীননাথ সরকারি মডেল হাইস্কুল, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাবনাকান্দি চক হাফিজপুর উচ্চ বিদ্যালয়, জগতপুর উচ্চ বিদ্যালয় এবং নিউ ভিশন মডেল হাইস্কুল।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন