Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

বাহুবলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপজেলা বাছাই পর্ব শুরু

তরুণদের ক্রীড়ামুখী করতে সারা দেশের মতো বাহুবল উপজেলায়ও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ আয়োজন বাস্তবায়ন করছে।

এবারের বাছাইয়ে উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশ নিচ্ছে। মোট ১৭০ জন প্রতিযোগী নিবন্ধন করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারছে। প্রতিযোগিতায় রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ নানা ইভেন্ট।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় সভাপতিত্ব করেন। এতে সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার খুরশেদ আলম সুজন, সদস্য মিয়া মো. সিজিল, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা এবং সানশাইন মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা শামসুদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

আয়োজকদের ভাষ্য, তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ বাছাই করে তাদের যথাযথ প্রশিক্ষণের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

বাহুবলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপজেলা বাছাই পর্ব শুরু

আপডেটের সময়: ০৪:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬