Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

বাহুবলে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“ভূমি সেবা মেলা ২০২৬” উপলক্ষে বাহুবল উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় সারাদেশের ন্যায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুম থেকে সরাসরি ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হওয়া হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের খাস জমি দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না—সে যেই হোক না কেন। তিনি ভূমি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে তহশিলদারদের আরও সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভায় ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

বাহুবলে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬