Dhaka ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম: ডিম-রুটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা, প্রশ্নের মুখে তদারকি

প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে চালু হওয়া মিড ডে মিল কর্মসূচি বাহুবল উপজেলায় এসে পড়েছে অনিয়মের জালে। নির্ধারিত দিনে ডিম ও রুটি সরবরাহের কথা থাকলেও বাস্তবে অধিকাংশ শিক্ষার্থীই কোনো খাবার পায়নি।
সূত্র জানায়, শনিবার উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সিদ্ধ ডিম ও রুটি বিতরণের কথা ছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। প্রধান সড়কের আশপাশের কিছু বিদ্যালয়ে কেবল ডিম দিয়ে দায়সারা কাজ করা হয়েছে, আর বেশিরভাগ বিদ্যালয়ে না মিলেছে রুটি, না মিলেছে ডিম।
এছাড়া কর্মসূচি অনুযায়ী দুধ ও বিস্কুট সরবরাহের কথাও থাকলেও অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেগুলো থেকেও বঞ্চিত হয়েছে। অভিযোগ রয়েছে, সপ্তাহে একদিনের এই কার্যক্রমে কখনো শুধুমাত্র বিস্কুট দিয়ে দায়িত্ব শেষ করা হয়, যা শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণে যথেষ্ট নয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের মতে, সরকারের ভালো উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের সময় ঠিকাদারি অনিয়ম ও দুর্বল তদারকির কারণে ভেস্তে যাচ্ছে।
এ বিষয়ে বাহুবল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এমন বড় ধরনের অনিয়মের পরও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর নজরদারি না থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম: ডিম-রুটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা, প্রশ্নের মুখে তদারকি

আপডেটের সময়: ০৪:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে চালু হওয়া মিড ডে মিল কর্মসূচি বাহুবল উপজেলায় এসে পড়েছে অনিয়মের জালে। নির্ধারিত দিনে ডিম ও রুটি সরবরাহের কথা থাকলেও বাস্তবে অধিকাংশ শিক্ষার্থীই কোনো খাবার পায়নি।
সূত্র জানায়, শনিবার উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সিদ্ধ ডিম ও রুটি বিতরণের কথা ছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। প্রধান সড়কের আশপাশের কিছু বিদ্যালয়ে কেবল ডিম দিয়ে দায়সারা কাজ করা হয়েছে, আর বেশিরভাগ বিদ্যালয়ে না মিলেছে রুটি, না মিলেছে ডিম।
এছাড়া কর্মসূচি অনুযায়ী দুধ ও বিস্কুট সরবরাহের কথাও থাকলেও অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেগুলো থেকেও বঞ্চিত হয়েছে। অভিযোগ রয়েছে, সপ্তাহে একদিনের এই কার্যক্রমে কখনো শুধুমাত্র বিস্কুট দিয়ে দায়িত্ব শেষ করা হয়, যা শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণে যথেষ্ট নয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের মতে, সরকারের ভালো উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের সময় ঠিকাদারি অনিয়ম ও দুর্বল তদারকির কারণে ভেস্তে যাচ্ছে।
এ বিষয়ে বাহুবল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এমন বড় ধরনের অনিয়মের পরও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর নজরদারি না থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন