Dhaka ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০ বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ (আইসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশ পরিদর্শক মো. ইকতার মিয়া। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থল কাশিমনগর পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।

এর আগে মো. ইকতার মিয়া বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাহুবলে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। দীর্ঘদিনের কর্মঅভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কর্মস্থলেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

দায়িত্ব গ্রহণের পর আইসি মো. ইকতার মিয়া বলেন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন মো. ইকতার মিয়া।

তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া

আপডেটের সময়: ১০:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬