
সাংবাদিক হুমায়ুন কবিরের পিতা ইন্তেকাল করেছেন—(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাহুবল প্রেসক্লাবের সম্মানিত অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন-এর বাহুবল প্রতিনিধি।
তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাহুবল প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাবিবুর রহমান নোমান স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া প্রার্থনা করা হয়।
বাহুবল বার্তা ডেস্ক 









