Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, ব্রিজ থেকে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজ এলাকায় টমটমের ধাক্কায় গীতা রাণী দেব (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গীতা রাণী দেব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের বাসিন্দা এবং রাকেশ দেবের স্ত্রী। তিনি শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোয়াই ব্রিজ পার হচ্ছিলেন গীতা রাণী দেব। এ সময় একটি দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দিলে তিনি ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, ব্রিজ থেকে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৩:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬