Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের অভিযানে বাড়িতে আটকে রাখা মায়া হরিণ উদ্ধার, জরিমানা ২৫ হাজার টাকা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক ব্যক্তির বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় একটি বন্য মায়া হরিণ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৬ জুন ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার রামপুর গ্রামের মো. হিফজুর রহমানের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাড়ির ভেতর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

অভিযানকালে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী হরিণ আটকের দায়ে হিফজুর রহমান (২৪), পিতা ফরিদ মিয়া, গ্রাম রামপুর, বাহুবলকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

উদ্ধারের পরপরই হরিণটি মারা যায়। সংশ্লিষ্টরা জানান, মৃত হরিণটির শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। পরে হরিণটির মরদেহ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

বন বিভাগ জানায়, হরিণটির ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের অভিযানে বাড়িতে আটকে রাখা মায়া হরিণ উদ্ধার, জরিমানা ২৫ হাজার টাকা

আপডেটের সময়: ০৮:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬