Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প।

বাহুবলে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“ভূমি সেবা মেলা ২০২৬” উপলক্ষে বাহুবল উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় সারাদেশের ন্যায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুম থেকে সরাসরি ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হওয়া হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”

আরও পড়ুনঃ  প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের খাস জমি দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না—সে যেই হোক না কেন। তিনি ভূমি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে তহশিলদারদের আরও সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ

আলোচনা সভায় ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাহুবলে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

“ভূমি সেবা মেলা ২০২৬” উপলক্ষে বাহুবল উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় সারাদেশের ন্যায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুম থেকে সরাসরি ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হওয়া হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”

আরও পড়ুনঃ  বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার