Dhaka ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

দ্বিগাম্বর বাজারে সড়ক দুর্ঘটনা: শ্যামলী বাস খাদে পড়ে আহত ১০

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা প্রায় ২টা ৪০ মিনিটে উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের উত্তর পাশে রাজসুরত কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট-সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো-ব (১৫-০৭৬৫) নম্বরের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে দ্বিগাম্বর বাজারের নিকটস্থ ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সহায়তা করা হয়েছে এবং যানজট নিরসন করা হয়েছে। বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

দ্বিগাম্বর বাজারে সড়ক দুর্ঘটনা: শ্যামলী বাস খাদে পড়ে আহত ১০

আপডেটের সময়: ০৫:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬