Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন বাস্তবায়ন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পুষ্টি ও শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২ জন প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিতদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

অনুষ্ঠানের অংশ হিসেবে নিরাপদ খাদ্য বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা খাদ্যের গুণগত মান, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রোমন চন্দ্র রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

বক্তারা আরও বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬