Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের

টানা বৃষ্টিতে বাহুবলের হাওরে ৩শত একর পাকা ধান তলিয়ে কৃষকদের আহাজারি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট এলাকার বাগদাই হাওরে আগাম বন্যায় প্রায় ৩ শত একর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বাগদাই গ্রামের কৃষক তোতা মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ৪ একর জমি পানিতে তলিয়ে গেছে, এখন আমি কী করমু?” একই গ্রামের আরেক কৃষক হাফিজুর রহমান বলেন, “আমার ৭ একর জমি ডুবে গেছে। সব শেষ হয়ে গেল। কৃষিই ছিল আমার একমাত্র উপার্জনের পথ।”

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, তিনি বর্তমানে মাঠে অবস্থান করছেন এবং ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, “এমপি মহোদয় আমাদের জানিয়েছেন, সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের সহায়তা প্রদান করবে। আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছি। পাশাপাশি যারা ধান শুকাতে চান, তাদের জন্য উঁচু স্থান ও স্কুল-কলেজের ছাদ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার

বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, “গতকাল আমরা বাগদাইসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। পুরো উপজেলায় প্রায় ১৪০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ

স্থানীয়রা দ্রুত কার্যকর সহায়তা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন।

Tag :

একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার

টানা বৃষ্টিতে বাহুবলের হাওরে ৩শত একর পাকা ধান তলিয়ে কৃষকদের আহাজারি

আপডেটের সময়: ০২:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট এলাকার বাগদাই হাওরে আগাম বন্যায় প্রায় ৩ শত একর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বাগদাই গ্রামের কৃষক তোতা মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ৪ একর জমি পানিতে তলিয়ে গেছে, এখন আমি কী করমু?” একই গ্রামের আরেক কৃষক হাফিজুর রহমান বলেন, “আমার ৭ একর জমি ডুবে গেছে। সব শেষ হয়ে গেল। কৃষিই ছিল আমার একমাত্র উপার্জনের পথ।”

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা