Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

বাহুবলে গাঁজা পরিবহণকালে আটক: ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা পরিবহণের অভিযোগে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি উপজেলার রাঘবপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

রবিবার (০৫ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে বাহুবল বাজার সংলগ্ন ইসলামাবাদ আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবুল কালাম গাঁজা পরিবহণের সময় স্থানীয়দের সন্দেহের উদ্রেক হলে এলাকাবাসী তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আবুল কালামের বিরুদ্ধে গাঁজা পরিবহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও নির্ধারিত সময় অতিরিক্ত কারাভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

অভিযান চলাকালে তার কাছ থেকে উদ্ধার করা এক পুরিয়া গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়, যা স্থানীয়দের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

এ সময় এসআই মহসিন রেজা সৌরভের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

বাহুবলে গাঁজা পরিবহণকালে আটক: ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

আপডেটের সময়: ১২:১৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬