Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প।

মানুষের কল্যাণে নিরলস মোঃ মিলাদ আহমেদ, ৩৪টি সাবমার্সিবল পাম্প ও ১৬ পরিবারকে ঘর

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান ও মানবাধিকারকর্মী মোঃ মিলাদ আহমেদের নেতৃত্বে পানি, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনটির তথ্যমতে, সুবিধাবঞ্চিত মানুষের পানির সংকট নিরসনে এ পর্যন্ত ৩৪টি সাবমার্সিবল পাম্প প্রদান করা হয়েছে। পাশাপাশি অসহায় ও প্রয়োজনগ্রস্ত ১৬টি পরিবারকে আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। একটি বেসরকারি বিদ্যালয়ে পাকা টয়লেট নির্মাণ এবং মোহনগঞ্জ থানাধীন আদর্শনগর মসজিদে আইপিএস প্রদানও করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মানবিক সহায়তার পাশাপাশি সামাজিক নানা সমস্যা মোকাবিলায় সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করছে সংগঠনটি। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সভা, সেমিনার ও খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব

ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ

এ ছাড়া বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, দুর্নীতি, মাদক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে সংগঠনটির সংশ্লিষ্টরা জানান।

বাধা ও হুমকির অভিযোগ

মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময়ে বাধা ও হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ মিলাদ আহমেদ। তবে প্রতিকূলতা থাকলেও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুনঃ  বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ

মোঃ মিলাদ আহমেদ বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে গেলে নানা ধরনের প্রতিকূলতা আসতে পারে। কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার লক্ষ্য থেকে আমি পিছিয়ে যেতে চাই না।”

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

Tag :

প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মানুষের কল্যাণে নিরলস মোঃ মিলাদ আহমেদ, ৩৪টি সাবমার্সিবল পাম্প ও ১৬ পরিবারকে ঘর

আপডেটের সময়: ০৬:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান ও মানবাধিকারকর্মী মোঃ মিলাদ আহমেদের নেতৃত্বে পানি, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনটির তথ্যমতে, সুবিধাবঞ্চিত মানুষের পানির সংকট নিরসনে এ পর্যন্ত ৩৪টি সাবমার্সিবল পাম্প প্রদান করা হয়েছে। পাশাপাশি অসহায় ও প্রয়োজনগ্রস্ত ১৬টি পরিবারকে আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। একটি বেসরকারি বিদ্যালয়ে পাকা টয়লেট নির্মাণ এবং মোহনগঞ্জ থানাধীন আদর্শনগর মসজিদে আইপিএস প্রদানও করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ

মানবিক সহায়তার পাশাপাশি সামাজিক নানা সমস্যা মোকাবিলায় সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করছে সংগঠনটি। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সভা, সেমিনার ও খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব

ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে বাহুবলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এ ছাড়া বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, দুর্নীতি, মাদক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে সংগঠনটির সংশ্লিষ্টরা জানান।

বাধা ও হুমকির অভিযোগ

মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময়ে বাধা ও হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ মিলাদ আহমেদ। তবে প্রতিকূলতা থাকলেও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুনঃ  একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার