Dhaka ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

হরিতলায় অবৈধ বালু উত্তোলন: জরিমানা ১ লাখ টাকা, ৬টি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় রুবেল মিয়া (পিতা—খালেক মেম্বার) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিতলা এলাকার বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে আশপাশের কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল।

অভিযান চলাকালে ঘটনাস্থলে ব্যবহৃত ৬টি বালু উত্তোলন মেশিন ধ্বংস করা হয় এবং একজনকে আটক করা হয়। এসময় বাহুবল মডেল থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

হরিতলায় অবৈধ বালু উত্তোলন: জরিমানা ১ লাখ টাকা, ৬টি মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেটের সময়: ০৭:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬