
কাতারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাফেজ সুলতান মাহফুজ উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের সোয়াইয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, কর্মস্থল কাতারে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা জানান, তিনি অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ ছিলেন এবং প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, তার মৃত্যুতে বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকের বার্তা ছড়িয়ে পড়েছে।
নিহতের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়েছে, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
হাবিবুর রহমান নোমান 


















