Dhaka ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, উচ্ছেদের নির্দেশ

প্রশাসনের অনুমতি ছাড়াই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদ নগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসন সংশ্লিষ্টদের ৭ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

জানা যায়, মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি উদ্যোগে হামিদ নগর এলাকায় ৩ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, কিছু মুক্তিযোদ্ধা প্রশাসনকে না জানিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্দেশ্যে ভবনের নিয়ম বহির্ভূতভাবে ৩য় তলার ছাদে একটি স্টেশন (অতিরিক্ত কক্ষ/স্থাপনা) নির্মাণ করেন।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর বিষয়টি জানতে পারেন। পরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে ছাদে নির্মিত ওই স্টেশন দেখতে পান।
তিনি বলেন, “আমি সেখানে গিয়ে যারা স্টেশনটি ব্যবহার করছেন তাদের কাছে জানতে চাইলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এটি সম্পূর্ণভাবে অনুমতিহীনভাবে নির্মাণ করা হয়েছে।”
ইউএনও আরও জানান, সংশ্লিষ্টদের ৭ দিনের মধ্যে ওই স্টেশন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ না করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থাপনাটি ভেঙে ফেলা হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা জানান, সরকারি ভবনে ব্যক্তিগত উদ্যোগে কক্ষ নির্মাণ করে ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। তারা দ্রুত এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, উচ্ছেদের নির্দেশ

আপডেটের সময়: ১১:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬