Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

রাউজানে ১০ এপ্রিল শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চট্টগ্রামের রাউজান উপজেলায় আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৩ এপ্রিল শুক্রবার পরিষদের সকল সদস্যদের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশ গুপ্তের সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন নরেশ দাশ গুপ্ত, সাবেক ইউপি সদস্য অলক দাশ গুপ্ত, মহামায়া পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত, সবুজ দে, অরুণ দাশ, সজল দাশ, ডা. লিটন শর্মা, ডা. জনি দাশ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের উপ-কমিটির সাধারণ সম্পাদক বিটু দে, সহ-সাধারণ সম্পাদক প্রিন্স চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক পাবেল চৌধুরী, শিক্ষক মাধব নন্দী, সহ-অর্থ সম্পাদক ভোমর দাশ, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, হিমেল দাস, সুব্রত দাশ শুভ, জিকু শর্মা, অজয় শর্মা, সুমন রায়, হিমাদ্রি পাল ইমন, ইমন দে, রাউজান রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মানু কর্মকার, শিক্ষক আশিষ ধর, শিক্ষক সুজন শীল, ডা. পলাশ রুদ্র পাল, সঞ্চয় শীল, মানস দে, অঞ্জন চৌধুরী, রূপন পালিত, সঞ্জয় পালিতসহ আরও অনেকে।
জানা যায়, আগামী ১০ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে রাউজান উপজেলার বিভিন্ন গীতা স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীযুক্ত তপন চক্রবর্তী, প্রধান পুরোহিত, আদ্যাপীঠ মন্দির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য মাননীয় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দির থেকে আগত সাধু-সন্তগণ, রাষ্ট্রীয় অতিথিবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত মহতী অনুষ্ঠান সফল ও সার্থক করতে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

রাউজানে ১০ এপ্রিল শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আপডেটের সময়: ১০:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলায় আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৩ এপ্রিল শুক্রবার পরিষদের সকল সদস্যদের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশ গুপ্তের সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন নরেশ দাশ গুপ্ত, সাবেক ইউপি সদস্য অলক দাশ গুপ্ত, মহামায়া পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত, সবুজ দে, অরুণ দাশ, সজল দাশ, ডা. লিটন শর্মা, ডা. জনি দাশ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের উপ-কমিটির সাধারণ সম্পাদক বিটু দে, সহ-সাধারণ সম্পাদক প্রিন্স চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক পাবেল চৌধুরী, শিক্ষক মাধব নন্দী, সহ-অর্থ সম্পাদক ভোমর দাশ, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, হিমেল দাস, সুব্রত দাশ শুভ, জিকু শর্মা, অজয় শর্মা, সুমন রায়, হিমাদ্রি পাল ইমন, ইমন দে, রাউজান রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মানু কর্মকার, শিক্ষক আশিষ ধর, শিক্ষক সুজন শীল, ডা. পলাশ রুদ্র পাল, সঞ্চয় শীল, মানস দে, অঞ্জন চৌধুরী, রূপন পালিত, সঞ্জয় পালিতসহ আরও অনেকে।
জানা যায়, আগামী ১০ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে রাউজান উপজেলার বিভিন্ন গীতা স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীযুক্ত তপন চক্রবর্তী, প্রধান পুরোহিত, আদ্যাপীঠ মন্দির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য মাননীয় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দির থেকে আগত সাধু-সন্তগণ, রাষ্ট্রীয় অতিথিবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত মহতী অনুষ্ঠান সফল ও সার্থক করতে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন