Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খল আচরণ, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বাহুবলের হরিতলায় গভীর রাতে অভিযান, সিলিকা বালু উত্তোলনে তাউস মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা বাহুবলে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাহুবল-রাজাপুর সড়কে সংস্কারে ভয়াবহ অনিয়ম, বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইম কোডের ওপরই পিচ—টাকা লুটের অভিযোগ বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের অভিযানে বাড়িতে আটকে রাখা মায়া হরিণ উদ্ধার, জরিমানা ২৫ হাজার টাকা বাহুবলে গভীর রাতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২.৫ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু, বাহুবলে শোকের ছায়া গ্রাহক পর্যায়ে বাড়ছে বিদ্যুতের দাম, বাড়বে জীবনযাত্রার ব্যয় হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের অভিযানে জুয়াড়ি আটক, ১৫ দিনের কারাদণ্ড

ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিশেষ মহড়া ও টহল কার্যক্রম জোরদার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শনিবার (২৩ মে) বিকাল ৩টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার মিরপুর বাজার, বাহুবল বাজার ও পুটিজুরী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ নিয়ে মিরপুর, বাহুবল ও পুটিজুরী বাজারের ব্যস্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালানোর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলের হরিতলায় গভীর রাতে অভিযান, সিলিকা বালু উত্তোলনে তাউস মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা

বিশেষ করে কোরবানির পশুর হাট, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।”

আরও পড়ুনঃ  বাহুবলে গভীর রাতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২.৫ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

এদিকে পুলিশের এমন তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খল আচরণ, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড

ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া

আপডেটের সময়: ১১:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিশেষ মহড়া ও টহল কার্যক্রম জোরদার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শনিবার (২৩ মে) বিকাল ৩টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার মিরপুর বাজার, বাহুবল বাজার ও পুটিজুরী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ নিয়ে মিরপুর, বাহুবল ও পুটিজুরী বাজারের ব্যস্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালানোর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলের হরিতলায় গভীর রাতে অভিযান, সিলিকা বালু উত্তোলনে তাউস মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা

বিশেষ করে কোরবানির পশুর হাট, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।”

আরও পড়ুনঃ  বাহুবল-রাজাপুর সড়কে সংস্কারে ভয়াবহ অনিয়ম, বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইম কোডের ওপরই পিচ—টাকা লুটের অভিযোগ