Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকেলে বিএনপি নেতার শিকড় সন্ধানী গবেষক সৈয়দ আব্দুল্লাহর ৭৯তম জন্মদিন আজ বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান,

দ্বিতীয় বিয়ে করায় ইমাম খুন, সেই ঘাতক স্ত্রী কারাগারে

সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমিন নামের এক ইমাম খুন হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় একমাত্র আসামি ইমামের প্রথম স্ত্রী ঘাতক নাদিয়া বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) নিহত রুহুল আমিনের বাবা শহীদুর রহমান বাদী হয়ে নাদিয়া বেগমকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে আসামিকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার বিকেল ৫ টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা খাটের নিচ থেকে ইমাম রুহুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘাতক স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়। পরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।
তিনি জানান, শুক্রবার রাতে স্বামী রুহুল আমীনকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেন। পরবর্তীতে অচেতন অবস্থায় পড়লে ওড়না দিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন।

নিহত রুহুল আমিন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি গোলাপগঞ্জের হিলালপুরে একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

Tag :

বাহুবলের মাটি থেকে জাতীয়-আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো মনীষী সৈয়দ আব্দুল্লাহর জন্মদিন আজ

দ্বিতীয় বিয়ে করায় ইমাম খুন, সেই ঘাতক স্ত্রী কারাগারে

আপডেটের সময়: ০২:০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪