Dhaka ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

গোপালগঞ্জে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে শনিবার (৪ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫’। সম্মেলনে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক। তিনি বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং অপরাধ দমনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়াও সম্মেলনে বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বিচার বিভাগের সার্বিক উন্নয়ন, মামলার জট নিরসন এবং বিচারপ্রার্থীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
জেলা দায়রা জজ আদালতের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটি সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং বিচার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

গোপালগঞ্জে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬