Dhaka ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার, বাহুবলে স্নানঘাটে ৩০ হাজার টাকা জরিমানা বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড

সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কুমিল্লায় ধারাবাহিক অপরাধ ও হুমকির মুখে পড়েছেন পেশাজীবী, মানবাধিকার কলামিস্ট ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের টার্গেটে থাকার অভিযোগ তুলে তিনি এসব অপরাধ দমনে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীর দাবি, বিগত প্রায় এক দশকের বেশি সময় ধরে একই চক্রের সদস্যরা বিভিন্নভাবে তার ওপর হামলা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় তিনি একাধিকবার মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার, বাহুবলে স্নানঘাটে ৩০ হাজার টাকা জরিমানা

জানা যায়, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একাধিক মামলার মধ্যে এফআইআর নম্বর ৪১ (জি আর ৮৫০) এবং এফআইআর নম্বর ৫১ (জি আর ৮১২) উল্লেখযোগ্য। এছাড়া ২০১৭ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় তিনি বেশ কয়েকটি জিডি করেছেন, যেখানে হামলা, ছিনতাই, পেশাগত কাজে বাধা ও অস্ত্র প্রদর্শনের মতো অভিযোগ তুলে ধরা হয়েছে।

শুভ্র অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামির পরও অপরাধচক্রের অন্য সদস্যরা এখনও সক্রিয় রয়েছে। তারা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি ছদ্মবেশে নিজেদের প্রশাসনের সদস্য পরিচয় দিয়ে প্রতারণা ও অপরাধ সংঘটনের ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ ঘটনায় তিনি কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিবি পুলিশ, র‍্যাব, জাতীয় গোয়েন্দা সংস্থা, ডি জি এফ আইসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দিয়েছেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সুরক্ষা চেয়েছেন।

মানবাধিকার কর্মীদের মতে, একজন সাংবাদিক আইনের আশ্রয় নেওয়ার পরও যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতে আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরও দৃঢ় হবে।

Tag :

মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার, বাহুবলে স্নানঘাটে ৩০ হাজার টাকা জরিমানা

সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেটের সময়: ০৫:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬