Dhaka ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত
দেড় মাসে মেরামত হয়নি গ্যারেজের শাটার, “ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজ” বলে দায়সারা ব্যাখ্যা; ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

অ্যাম্বুলেন্স অচল রেখে দায় এড়ানোর চেষ্টা—স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্যে তীব্র বিতর্ক

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স দেড় মাস ধরে অচল থাকলেও তা সচল করতে কার্যকর কোনো উদ্যোগ না নিয়ে দায় এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সাম্প্রতিক বক্তব্য ঘিরে নতুন করে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ মন্তব্যে তিনি দাবি করেন, গ্যারেজের শাটার মেরামতের বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এবং বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। প্রকৌশলীরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, পূর্বে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করে শাটার মেরামত করেছিল, তবে পুনরায় ত্রুটি দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

তবে প্রশ্ন উঠেছে—একটি সাধারণ শাটার মেরামতের মতো ক্ষুদ্র কাজ, যার ব্যয় কয়েকশ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, তা কেন দেড় মাসেও সমাধান করা গেল না? সংশ্লিষ্টদের এমন ব্যাখ্যাকে “দায়সারা” ও “দায় এড়ানোর কৌশল” হিসেবে দেখছেন স্থানীয়রা।

এদিকে হাসপাতালটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় আহত বহু রোগী এখানে আসেন। কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর সময় অ্যাম্বুলেন্স না থাকায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে জীবনরক্ষাকারী এই সেবার অনুপস্থিতি জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় সচেতন মহল বলছে, সমস্যার দ্রুত সমাধান না করে বরং সমালোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ খাতটি বারবার ভেঙে পড়ছে। এর আগে টানা দেড় বছর অ্যাম্বুলেন্সটি অচল থাকার পর স্বল্প সময়ের জন্য চালু হলেও আবারও একই চিত্রের পুনরাবৃত্তি ঘটেছে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দায় নির্ধারণ করে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় এই অবহেলা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

দেড় মাসে মেরামত হয়নি গ্যারেজের শাটার, “ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজ” বলে দায়সারা ব্যাখ্যা; ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

অ্যাম্বুলেন্স অচল রেখে দায় এড়ানোর চেষ্টা—স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্যে তীব্র বিতর্ক

আপডেটের সময়: ১০:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬