Dhaka ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০

খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

খাদিমুল কোরআন পরিষদ বাহুবল-এর ৪নং সদর ইউনিয়ন (ইউ/পি) শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৬ উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের কার্যক্রম শুরু হয়। স্থানীয় জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা, ইমাম, খতিব, হাফেজ, ক্বারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিকের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল হাই বাহুবলী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দ্বীনি খেদমতকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে ৩১ সদস্যবিশিষ্ট সদর ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মাওলানা ফয়সল আহমদ সভাপতি, মাওলানা জসিম উদ্দিন সাধারণ সম্পাদক এবং মাওলানা শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, “কুরআনের আলোকে একটি আদর্শ সমাজ গঠনে খাদিমুল কোরআন পরিষদ অতীতের ন্যায় ভবিষ্যতেও নিষ্ঠা, আন্তরিকতা ও ঐক্যের সঙ্গে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।” তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দ্বীনি খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক উন্নয়ন,সামাজিক ও মানবিক কাজে মনোনিবেশ এবং কুরআনের শিক্ষা বিস্তারে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা আব্দুল আহাদ আজাদ,মাওলানা ফখরুল ইসলাম,মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, মাওলানা আল আমিনসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

আপডেটের সময়: ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬