Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

মৃত্যুদণ্ড না দিলে মাদক থামানো যাবে না — সংসদে ড. রেজা কিবরিয়া

জাতীয় সংসদে প্রথম বক্তব্যেই মাদকবিরোধী কঠোর অবস্থান তুলে ধরে আলোচনায় এসেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, “মাদক দমনে কঠোর শাস্তি না দিলে এই সমস্যা কখনোই নিয়ন্ত্রণে আসবে না। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিধান রাখতে হবে।”

রবিবার (২৬ এপ্রিল) রাতে জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পিতা শাহ এম এস কিবরিয়ার স্মৃতিচারণ করেন এবং তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

মাদক প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি একটি বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “একজন পুলিশ সদস্য আমাকে জানিয়েছেন, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ৫০ বার গ্রেফতার হওয়ার পরও প্রতিবারই ভালো আইনজীবীর মাধ্যমে জামিন নিয়ে বের হয়ে আসে। তাহলে এভাবে কীভাবে মাদক নির্মূল সম্ভব?” এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি আরও শক্তিশালী আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

ড. রেজা কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। গ্রামাঞ্চলের যুবকদের সাথে মাদকের পরিচিতি দেখে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন এইসমস্ত মাদক গ্রামের যুবক পর্যন্ত পৌছানোর কথা নয়।

তার বক্তব্যে তিনি নিজ নির্বাচনী এলাকা নবীগঞ্জ-বাহুবলের উন্নয়ন চিত্রও তুলে ধরেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে তিনি সেখানে একটি আধুনিক হাসপাতাল, নার্সিং কলেজ এবং একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের জোর দাবি জানান। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান স্থাপন করা হলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও কারিগরি শিক্ষার মান বহুগুণে বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

এছাড়া তিনি জুলাই বিপ্লবে শহীদদের হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে বলেন, “বিপ্লবের এতদিন পেরিয়ে গেলেও অনেক ঘটনার বিচার এখনো সম্পন্ন হয়নি। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা জরুরি।” তিনি সংশ্লিষ্টদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংসদে প্রথম বক্তব্যেই মাদক দমন, উন্নয়ন এবং ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরায় নবীগঞ্জ-বাহুবল এলাকায় ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে তার এই দৃঢ় অবস্থান ও উন্নয়ন ভাবনা নিয়ে আশাবাদ দেখা দিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

মৃত্যুদণ্ড না দিলে মাদক থামানো যাবে না — সংসদে ড. রেজা কিবরিয়া

আপডেটের সময়: ১০:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬