Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের হবিগঞ্জে জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের দিনব্যাপী সাংগঠনিক সফর ও মতবিনিময় ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য নজির বাহুবলে বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার বাহুবলে বন বিভাগের অভিযানে উদ্ধার আড়াই একর বনভূমি হবিগঞ্জ জেলা ভেকু শ্রমিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সংবাদ সম্মেলনে মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা হাফেজ মাওলানা রুবেলের

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাফেজ মাওলানা আব্দুল মোতাল্লিব রুবেল। নির্বাচিত হলে উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব নাগরিক সেবা নিশ্চিত করে মিরপুর ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাহুবল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি।

হাফেজ মাওলানা আব্দুল মোতাল্লিব রুবেল মিরপুর ইউনিয়নের বশিনা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মিরপুর বাজারে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা

প্রার্থিতা ঘোষণাকালে রুবেল বলেন, মিরপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশা কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন কেবল রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, কর্মসংস্থান, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, সামাজিক নিরাপত্তা এবং তরুণ প্রজন্মের উন্নয়ন—সব ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে।

নির্বাচিত হলে মিরপুর ইউনিয়নের প্রয়োজনীয় রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও নিম্নআয়ের মানুষের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে রুবেল বলেন, নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যবস্থা করা হবে। ইউনিয়ন পরিষদের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে নয়, মিরপুর ইউনিয়নের মানুষের পক্ষে নির্বাচনে অংশ নিতে চাই। চেয়ারম্যান একজন ব্যক্তির নয়, তিনি পুরো ইউনিয়নের জনগণের প্রতিনিধি।”

তিনি আরও বলেন, প্রতিশ্রুতির ফুলঝুরি নয়; সততা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি ভোটারদের কাছে যাবেন। জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন এবং সেই গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি তিনি শ্রদ্ধাশীল থাকবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তার প্রার্থিতা ও বক্তব্য বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান হাফেজ মাওলানা আব্দুল মোতাল্লিব রুবেল।

এ সময় দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মিরপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা হাফেজ মাওলানা রুবেলের

আপডেটের সময়: ০৬:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬