Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা বাহুবলে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের হবিগঞ্জে জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের দিনব্যাপী সাংগঠনিক সফর ও মতবিনিময় ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য নজির বাহুবলে

জকিগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

জকিগঞ্জে বাড়তি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ এবং থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের নেতৃত্বে জকিগঞ্জের সোনাসার বাজারে অভিযান পরিচালনা পরিচালনা করে ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৬০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিভিন্ন অপরাধের জন্য জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারা প্রয়োগ করে এসব জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, জকিগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন সহ অন্যান্যরা।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।

বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জকিগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

আপডেটের সময়: ০৭:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪