Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত
দীর্ঘদিন পদ শূন্য থাকায় প্রশাসনিক চাপ বেড়েছে, দ্রুত পদায়নের দাবি স্থানীয়দের

৪০ দিনেও পদায়ন হয়নি এসিল্যান্ড, বাহুবলে সেবা কার্যক্রমে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রায় ৪০ দিন ধরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ শূন্য থাকায় ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রমে চরম ধীরগতি দেখা দিয়েছে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে।

জানা যায়, গত ১ মার্চ একযোগে উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে নতুন ইউএনও হিসেবে উজ্জ্বল রায় যোগদান করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এসিল্যান্ড পদে কাউকে পদায়ন করা হয়নি।

আরও পড়ুনঃ  বাহুবলে বজ্রপাতে ১৬ বছরের কিশোর নিহত

এ অবস্থায় নামজারি, খারিজ, জমির রেকর্ড সংশোধনসহ গুরুত্বপূর্ণ ভূমি সেবা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রতিদিনই সেবা নিতে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, অনেকেই সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

এসিল্যান্ড না থাকায় নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মে জড়িত চক্রগুলো সুযোগ নিচ্ছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

এদিকে নবাগত ইউএনও উজ্জ্বল রায়কে একাই একাধিক প্রশাসনিক দায়িত্ব সামলাতে হচ্ছে। এতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় চাপ বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকার বিষয়টি ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত পদায়ন করা হবে।”

এদিকে নামজারি করতে আসা এক ভুক্তভোগী বলেন, “কয়েকদিন ধরে অফিসে ঘুরছি, কিন্তু কাজ শেষ হচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে পড়েছি।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এসিল্যান্ড পদে কর্মকর্তা পদায়ন না হলে ভূমি সেবায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘস্থায়ী স্থবিরতা দেখা দিতে পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর বাহুবলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

দীর্ঘদিন পদ শূন্য থাকায় প্রশাসনিক চাপ বেড়েছে, দ্রুত পদায়নের দাবি স্থানীয়দের

৪০ দিনেও পদায়ন হয়নি এসিল্যান্ড, বাহুবলে সেবা কার্যক্রমে ধীরগতি

আপডেটের সময়: ০৩:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬