Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : সাবেক যুবদল নেতা ফারুক নিহত বাহুবলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ফারুকের মৃত্যুতে এমপি ড. রেজা কিবরিয়ার শোক প্রকাশ বাহুবলের কলেজ শিক্ষার্থীদের কৃতিত্ব, স্বর্ণ জিতে বিশ্বমঞ্চে পা রাখছে “ডেমন ৭১” ঈদুল আজহার ছুটি ৭ দিন বাহুবলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা ঢাকায় তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু বাহুবলের স্নানঘাট-পুটিজুরি রুটে সিএনজি ভাড়া নির্ধারণ, স্বস্তি ফিরছে যাত্রীদের মাঝে সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না। চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

বাহুবলে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা, জনসেবায় উন্মুক্ত অফিসের ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩৫২ সময় দেখুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় এর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্ষেত্রের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন।

আরও পড়ুনঃ  বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : সাবেক যুবদল নেতা ফারুক নিহত

সভায় বক্তব্যে নবাগত ইউএনও উজ্জ্বল রায় বলেন, “আমি বাহুবলকে নিজের জায়গা মনে করেই দায়িত্ব পালন করতে এসেছি। জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি তার অফিস কক্ষ সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করে বলেন, “কোনো ধরনের অনুমতি বা দালালের প্রয়োজন নেই। যেকোনো নাগরিক সরাসরি আমার সঙ্গে দেখা করে তাদের সমস্যা, অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন। এই অফিস জনগণের, জনগণের জন্যই কাজ করবে।”

আরও পড়ুনঃ  বাহুবলের কলেজ শিক্ষার্থীদের কৃতিত্ব, স্বর্ণ জিতে বিশ্বমঞ্চে পা রাখছে “ডেমন ৭১”

তিনি আরও বলেন, “সবার আন্তরিক সহযোগিতা পেলে বাহুবলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। প্রশাসন একা নয়, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগেই একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা সম্ভব।”

উপজেলার চলমান সমস্যা প্রসঙ্গে ইউএনও বলেন, বাহুবল বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কিশোর গ্যাং, বখাটে ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যাগুলো দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাহুবলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা

সভায় উপস্থিত বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : সাবেক যুবদল নেতা ফারুক নিহত

বাহুবলে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা, জনসেবায় উন্মুক্ত অফিসের ঘোষণা

আপডেটের সময়: ১২:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় এর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্ষেত্রের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন।

আরও পড়ুনঃ  বাহুবলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা

সভায় বক্তব্যে নবাগত ইউএনও উজ্জ্বল রায় বলেন, “আমি বাহুবলকে নিজের জায়গা মনে করেই দায়িত্ব পালন করতে এসেছি। জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি তার অফিস কক্ষ সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করে বলেন, “কোনো ধরনের অনুমতি বা দালালের প্রয়োজন নেই। যেকোনো নাগরিক সরাসরি আমার সঙ্গে দেখা করে তাদের সমস্যা, অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন। এই অফিস জনগণের, জনগণের জন্যই কাজ করবে।”

আরও পড়ুনঃ  ঢাকায় তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু

তিনি আরও বলেন, “সবার আন্তরিক সহযোগিতা পেলে বাহুবলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। প্রশাসন একা নয়, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগেই একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা সম্ভব।”

উপজেলার চলমান সমস্যা প্রসঙ্গে ইউএনও বলেন, বাহুবল বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কিশোর গ্যাং, বখাটে ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যাগুলো দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাহুবলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ফারুকের মৃত্যুতে এমপি ড. রেজা কিবরিয়ার শোক প্রকাশ