Dhaka ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

জাতীয় পুষ্টি সপ্তাহের ২য় দিনে বাহুবলে মসজিদ ও মাদ্রাসায় পুষ্টি বার্তা প্রচার

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে দ্বিতীয় দিনে বাহুবল উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুম্মা উপজেলার বিভিন্ন মসজিদে সম্মানিত ইমামগণ খুতবার মাধ্যমে পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন।
ইমামগণ তাদের বক্তব্যে সুষম খাদ্য গ্রহণ, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে মুসল্লিদের সচেতন করেন। তারা বলেন, ইসলামও পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছে। তাই ব্যক্তি ও পরিবার পর্যায়ে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি।

আরও পড়ুনঃ  বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

একই দিনে উপজেলার জামিয়া মাহমুদিয়া হামিদনগর, জামিয়া কাসিমুল উলুম বাহুবল এবং মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও মাদ্রাসা-এ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক আলোচনা সভা আয়োজন করেন। এতে শিক্ষার্থীদের সুষম খাদ্যের উপকারিতা, দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর উপাদান অন্তর্ভুক্ত করার গুরুত্ব এবং স্বাস্থ্যসম্মত জীবনধারা সম্পর্কে অবহিত করা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু

বক্তারা অস্বাস্থ্যকর খাবার পরিহার করে ঘরোয়া পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করেন এবং নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

জাতীয় পুষ্টি সপ্তাহের ২য় দিনে বাহুবলে মসজিদ ও মাদ্রাসায় পুষ্টি বার্তা প্রচার

আপডেটের সময়: ০৭:১৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে দ্বিতীয় দিনে বাহুবল উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুম্মা উপজেলার বিভিন্ন মসজিদে সম্মানিত ইমামগণ খুতবার মাধ্যমে পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন।
ইমামগণ তাদের বক্তব্যে সুষম খাদ্য গ্রহণ, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে মুসল্লিদের সচেতন করেন। তারা বলেন, ইসলামও পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছে। তাই ব্যক্তি ও পরিবার পর্যায়ে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন