Dhaka ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মিরপুর কলেজের শিক্ষার্থী পিয়াল সাময়িক বহিষ্কার, ৫ সদস্যের তদন্ত কমিটি বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ বাহুবল থেকে মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়িতে নতুন আইসি ইকতার মিয়া বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত বাহুবলের হরাইটেকায় চায়ের বিল নিয়ে তর্কের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫-২০ বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা

হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে আয়োডিনবিহীন লবণ ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে আদর্শ মিষ্টি ঘরকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাহুবল উপজেলার আদর্শ মিষ্টি ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাহুবল মডেল থানার একদল পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ  মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর জবাবদিহি

অভিযানে খাদ্য উৎপাদনের পরিবেশ, ব্যবহৃত উপকরণ ও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্যে আয়োডিনবিহীন লবণ ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।

আরও পড়ুনঃ  বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং প্রচলিত আইন মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঐতিহ্যবাহী বাহুবলের গৌরব রক্ষা ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণে আমাদের যৌথ দায়বদ্ধতা

বাহুবলে আদর্শ মিষ্টি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ১ লাখ টাকা

আপডেটের সময়: ০৯:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬