Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ বাহুবলের সাটিয়াজুরী বাজারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড বাহুবলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণে যুবকের কারাদণ্ড খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন বাহুবলে ব্যবসায়ী আব্দাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু বাহুবলের মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ বাহুবলে মাদক সেবন ও বহনের দায়ে দেড় বছরের কারাদণ্ড, গাঁজা জব্দ ও ধ্বংস বাহুবলে মাদক সেবনে উচ্ছৃঙ্খলতা: যুবকের ১ বছরের কারাদণ্ড সংবাদ প্রতিবাদ ও স্পষ্টীকরণ

বাহুবলে লিভার সিরোসিসে আক্রান্ত মোস্তফা শহীদের পাশে উপজেলা প্রশাসন, আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা লিভার সিরোসিসে আক্রান্ত মোস্তফা শহীদের মানবিক খবর প্রকাশের পর অবশেষে তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বাহুবল বার্তায় খবর প্রকাশের পর বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় অসহায় মোস্তফা শহীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
সোমবার (৩০ মার্চ) বেলা ৩টায় তিনি সরেজমিনে তার বাড়িতে গিয়ে নিজ হাতে ৫ হাজার টাকা আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় তিনি মোস্তফা শহীদের শারীরিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উজ্জ্বল রায় জানান, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি, যাতে সম্মিলিত উদ্যোগে অসহায় এই রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছেন মোস্তফা শহীদ। চিকিৎসার জন্য ইতোমধ্যে নিজের সামান্য সম্পদ বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। বর্তমানে চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন পরিবারটি।
উপজেলা প্রশাসনের এই সহায়তায় কিছুটা স্বস্তি ফিরলেও উন্নত চিকিৎসার জন্য এখনও বড় অঙ্কের অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন স্বজনরা। এ অবস্থায় সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  খাদিমুল কোরআন পরিষদ বাহুবল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

বাহুবলে লিভার সিরোসিসে আক্রান্ত মোস্তফা শহীদের পাশে উপজেলা প্রশাসন, আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান

আপডেটের সময়: ০৩:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬