Dhaka ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের হবিগঞ্জে জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের দিনব্যাপী সাংগঠনিক সফর ও মতবিনিময় ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য নজির বাহুবলে বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার বাহুবলে বন বিভাগের অভিযানে উদ্ধার আড়াই একর বনভূমি হবিগঞ্জ জেলা ভেকু শ্রমিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সিলেট সিমান্তে ২ কুটি টাকার অবৈধ্য ভারতীয় পন্য জব্দ

সুর

সুমা দর্পন ডেস্ক:

সিলেট সীমান্তে আবারও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে চলমান গোয়েন্দা তৎপরতা ও নিরবিচ্ছিন্ন অভিযানের অংশ হিসেবে ৪৮ বিজিবি’র অধীনস্থ সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার বিওপি একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করে।

বিজিবি জানায় ০৫ আগস্ট মঙ্গলবার তারিখে পরিচালিত এ অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় শাড়ী, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, বিদেশি মেডিসিন, থান কাপড় এবং শিং মাছ। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব চোরাচালানী পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লক্ষ ৫৬ হাজার ৯৫০ টাকা।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি আরও বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং আমাদের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তথ্যভিত্তিক কার্যক্রম আরও বেগবান হয়েছে। সীমান্তে প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতাও বাড়ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্তে শান্তি, নিরাপত্তা ও চোরাচালানমুক্ত পরিবেশ গঠনে বিজিবি অদম্য ভূমিকা পালন করে চলেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে জব্দকৃত মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।

সীমান্তবর্তী এলাকায় ৪৮ বিজিবি’র এই সাফল্য কেবল আইনশৃঙ্খলা রক্ষা নয়, বরং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকার ও সক্ষমতারই প্রমাণ। এ ধরনের সুশৃঙ্খল ও পেশাদার অভিযানে দেশবাসী বিজিবির প্রতি আস্থা রাখতেই পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

সিলেট সিমান্তে ২ কুটি টাকার অবৈধ্য ভারতীয় পন্য জব্দ

আপডেটের সময়: ০৬:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫