Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : সাবেক যুবদল নেতা ফারুক নিহত বাহুবলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ফারুকের মৃত্যুতে এমপি ড. রেজা কিবরিয়ার শোক প্রকাশ বাহুবলের কলেজ শিক্ষার্থীদের কৃতিত্ব, স্বর্ণ জিতে বিশ্বমঞ্চে পা রাখছে “ডেমন ৭১” ঈদুল আজহার ছুটি ৭ দিন বাহুবলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা ঢাকায় তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু বাহুবলের স্নানঘাট-পুটিজুরি রুটে সিএনজি ভাড়া নির্ধারণ, স্বস্তি ফিরছে যাত্রীদের মাঝে সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না। চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

বাহুবলের পশ্চিম ভাদেশ্বরে বাঁশের সাঁকুতে ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর (ঘোলগাঁও) এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক ভাঙা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। বিকল্প হিসেবে সেখানে নির্মিত হয়েছে একটি অস্থায়ী বাঁশের সাঁকু, যা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের বর্ষা মৌসুমে করাঙ্গী নদীর প্রবল স্রোতে সড়কটির একটি অংশ ভেঙে যায়। এরপর প্রায় এক বছর অতিবাহিত হলেও এখনো সংস্কার বা ভরাটের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নতুন করে বর্ষা ঘনিয়ে আসায় এলাকাবাসীর উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : সাবেক যুবদল নেতা ফারুক নিহত

সরেজমিনে দেখা গেছে, ভাঙা সড়কের স্থানে বাঁশের তৈরি সরু সাঁকু দিয়ে পারাপার করছেন নারী, শিশু ও শিক্ষার্থীরা। এলাকাটিতে ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় প্রতিদিন বহু মানুষ এ পথ ব্যবহার করেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরও পড়ুনঃ  বাহুবলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ফারুকের মৃত্যুতে এমপি ড. রেজা কিবরিয়ার শোক প্রকাশ

এছাড়া জরুরি চিকিৎসার ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে মারাত্মক প্রতিবন্ধকতা। কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে এই সাঁকু ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম তুহিন বলেন, পাশের ফয়জাবাদ স্কুল ও কলেজে যাতায়াতে শিক্ষার্থীদের চরম কষ্ট পোহাতে হচ্ছে। বর্ষা এলে নদীর পানি বেড়ে গেলে কৃষিজমিও হুমকির মুখে পড়ে।

আরও পড়ুনঃ  বাহুবলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিক ফারুক বলেন, সড়কটি নিচু হওয়ায় নদীর পানি প্রায়ই উপর দিয়ে প্রবাহিত হয়ে ভাঙনের সৃষ্টি করে। দ্রুত ভরাট করা হলে স্থানীয় মানুষ ও কৃষকরা উপকৃত হবেন।

এলাকাবাসী জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : সাবেক যুবদল নেতা ফারুক নিহত

বাহুবলের পশ্চিম ভাদেশ্বরে বাঁশের সাঁকুতে ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগ চরমে

আপডেটের সময়: ০৭:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬