Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা অনুমতি ছাড়া মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড হলো মিরপুরের বাণিজ্যমেলা দীর্ঘ ১৪ বছর ধরে ঝুলিয়ে রাখা এবং ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ের পর অবশেষে বাতিল করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। মাদারীপুরের শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান, আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের হবিগঞ্জে জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের দিনব্যাপী সাংগঠনিক সফর ও মতবিনিময় ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য নজির বাহুবলে বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার বাহুবলে বন বিভাগের অভিযানে উদ্ধার আড়াই একর বনভূমি হবিগঞ্জ জেলা ভেকু শ্রমিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের

ফাইনালে ওঠার সমীকরণ সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও বড় কোনো প্রতিরোধ গড়তে না পারায় ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। শারজায় আগে ব্যাট করে ৪১.২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০ ওভার শেষে ৩৮ রানেই ৪ উইকেট হারায় তারা। এরপর পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। দুজন মিলে ৯০ বলে ৫০ রানের জুটি গড়েন। ইমন ৯৬ বলে ৭০ রান করেন ৫টি চার ও ২টি ছক্কায়। সাইফ ৮২ বলে ৪১ রান করে মোহাম্মদ নবীর বলে আউট হন। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ১৬০ রানে থামে বাংলাদেশের ইনিংস।বাংলাদেশ সংবাদ

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপ তৈরি করেছিল বাংলাদেশের বোলিং। প্রথম ১০ ওভারে ৪২ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন রহমত শাহ ও ইব্রাহিম জাদরান। দুজনের ৭৪ বলে ৫০ রানের জুটি আফগানিস্তানকে জয়ের পথে এগিয়ে দেয়। জাদরান ৪৮ বলে ৩৪ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন।

এরপর রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদী মিলে আর কোনো বিপদ হতে দেননি। রহমত ৯০ বলে অপরাজিত ৬৭ রান করেন, তাঁর ইনিংসে ছিল চারটি চার। শহীদী ৫৪ বলে অপরাজিত ৩৬ রান করেন, মেরেছেন চারটি চার। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারেই ১৬১ রান তুলে ৭ উইকেটের জয় পায় আফগানিস্তান।

এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিজেদের অবস্থান শক্ত করেছে আফগানিস্তান। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে আগের ম্যাচে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষে এমন পরাজয়ে বাংলাদেশের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবলে অবৈধ বালু পরিবহনে রাত ১টায় অভিযান, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের

আপডেটের সময়: ১২:৪০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬